থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে চালুর বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন, তবে ৬ থেকে ৯ মাস লাগবে।

বৈঠকে বাংলাদেশে পর্যটন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছিল, তবে তার অগ্রগতি হয়নি।

তিনি আরও বলেন, চীনের বিনিয়োগকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে উন্নীত করতে ফিজিবিলিটি স্টাডি করতে চায়।

বিমান চলাচল নিয়েও আলোচনা হয়েছে। চীনের সঙ্গে বর্তমানে সপ্তাহে ১২টি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং তারা ৩টি অতিরিক্ত ফ্লাইট চালুর জন্য ফ্রিকোয়েন্সি চেয়েছে। নতুন ফ্লাইটগুলোর রুট হবে গুয়াংজু ও বেইজিং।

প্রতিমন্ত্রী জানান, নতুন ফ্লাইট চালুর বিষয়ে লিখিত আবেদন পাওয়ার পর সিভিল এভিয়েশন থেকে অনুমতি দেওয়া হবে।

তিনি বলেন, চীনের সঙ্গে অন্যান্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি চুক্তি হয়েছিল, কিন্তু তার বাস্তবায়নে অগ্রগতি হয়নি।

কক্সবাজারে পর্যটন সুবিধা বাড়ানোর ফিজিবিলিটি স্টাডি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাব পেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনা করা হবে।

আরও পড়ুন