জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ফারুক হোসেন, মনসুর আলী ও ফেরদৌস হোসেন। তারা পাকুল্লা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। আদালতের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

এ মামলায় অপর আসামী জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে পাকুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী জামালপুর সদর থানায় মামলা করেন এবং চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।

আরও পড়ুন