রাজশাহীতে আ. লীগের ইফতারে আন্দোলনের শপথ, তদন্ত শুরু

রাজশাহীতে আ. লীগের ইফতারে আন্দোলনের শপথ, তদন্ত শুরু

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও মহানগর শাখার ব্যানারে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে। অংশগ্রহণকারীদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনার সময় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

একটি ভিডিওতে অংশগ্রহণকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফিরিয়ে আনার শপথ নিচ্ছেন। ভিডিওতে উপস্থিতদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, তারা রাজশাহী-৩ আসনের কারাবন্দি সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিচ্ছেন। অনুষ্ঠানে প্রায় ৫০-৬০ জন উপস্থিত ছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ঘটনাটি আদৌ রাজশাহীতে ঘটেছে কি না, কারা এর আয়োজন করেছে এবং কখন এটি হয়েছে—তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন