জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে জাতীয় সম্মতি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে জাতীয় সম্মতি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে জাতীয়ভাবে সম্মত থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তাদের হাতে যদি কিছু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে…এখন প্রশ্ন উঠছে তাদের কি মামলা করার অধিকার নেই? কেন ইনডেমনিটি দিলেন?’ তিনি আরও জানান যে, ‘রাষ্ট্রীয় বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে এবং তাদের গুলিতে ১৪০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো সবকিছুকে মানবাধিকার লঙ্ঘন বলতে পারব না। আমাদের অবস্থান হলো আমরা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি। এই বিষয়ে জাতীয়ভাবে ঐকমত্য হয়েছে।’ তিনি বলেন, ‘লাখ লাখ মামলাবাজির মধ্য দিয়ে দেশে শান্তি স্থাপন করা যাবে না।’

মন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা করেছি রিকন্সিলিয়েশনের কথা। দক্ষিণ আফ্রিকার উদাহরণ মাথায় রেখেছিলাম। আমাদের এখানে হয়তো হাফ ট্রুথ কমিশন হবে।’ তিনি যোগ করেন, ‘ন্যায়বিচারের উদ্দেশ্যে আমাদের ন্যাশনাল রিকন্সিলিয়েশন কমিশন গঠন করতে হবে, যাতে জাতির ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠা করা যায়।’

আরও পড়ুন