সিলেটে অবৈধ জ্বালানি মজুদ, ৩ ব্যবসায়ী কারাদণ্ড

সিলেটে অবৈধ জ্বালানি মজুদ, ৩ ব্যবসায়ী কারাদণ্ড

সিলেট সদর উপজেলার ধোপগুল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যবসায়ীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে। তাদের কাছ থেকে মজুদ করা ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন উছমান, জাকির হোসেন এবং হাফিজ মো. লাহিন মিয়া। অভিযানে জব্দকৃত তেল বাজেয়াপ্ত করা হয়েছে এবং নির্ধারিত মূল্যে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আরও পড়ুন