সাভারে বাসে আগুন, নিয়ন্ত্রণে দুই ফায়ার ইউনিট

সাভারে বাসে আগুন, নিয়ন্ত্রণে দুই ফায়ার ইউনিট

সাভারে একটি ওয়ার্কশপের ভেতরে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

বুধবার (১১ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফাইটার মাহিদুর রিয়াদ ঢাকা পোস্টকে জানান, রাত ৮টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুন