লেবানন থেকে ইসরায়েলে ১৫০ রকেট হামলা চালালো হিজবুল্লাহ

লেবানন থেকে ইসরায়েলে ১৫০ রকেট হামলা চালালো হিজবুল্লাহ

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই হামলার মধ্যে একসঙ্গে প্রায় ১০০ রকেট নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে দেড়শরও বেশি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে দূরপাল্লার রকেটও অন্তর্ভুক্ত রয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের পাঁচ কিলোমিটার পর্যন্ত রকেটগুলো ছোড়া হয়েছে এবং তারা এর আগে ইসরায়েলিদের সরে যেতে বলেছিল।

আরও পড়ুন