ইরানি নৌ সেনাদের আটকের চেয়ে হত্যা বেশি মজার— ট্রাম্পকে বলেছেন

ইরানি নৌ সেনাদের আটকের চেয়ে হত্যা বেশি মজার— ট্রাম্পকে বলেছেন

গত সপ্তাহে ভারত থেকে মহড়া শেষে ফিরে যাওয়ার পথে শ্রীলঙ্কার উপকূলে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডেনাতে সাবমেরিন দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার এক র্যালিতে বলেছেন, তিনি তার সেনা কর্মকর্তাদের জিজ্ঞেস করেছেন কেন ইরানি নৌ সেনাদের ওপর হামলা চালানো হয়েছে। তাদের আটক না করে কেন তাদের জাহাজ ডুবিয়ে হত্যা করা হয়েছে।

এক জেনারেল ট্রাম্পকে জানিয়েছেন, ইরানি সেনাদের আটকের চেয়ে হত্যা করার বিষয়টি বেশি মজার। ট্রাম্প বলেন, “আমি বলেছি, কেন আমরা তাদের হত্যা করলাম। কেন আমরা তাদের আটক করে আমাদের নৌবাহিনীতে কাজে লাগালাম না?”

তিনি আরও বলেন, সেনা কর্মকর্তারা জানিয়েছেন যে ইরানি নৌ সেনারা তাদের সমকক্ষ হতে পারবে না। তবে ট্রাম্প এতে কিছুটা হতাশ হয়েছেন এবং জানতে চেয়েছেন কেন তারা হত্যা করেছে।

এছাড়া ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর কাছে ইরানের ৫৪টি জাহাজ মার্কিন সেনারা ধ্বংস করেছে।

আরও পড়ুন