ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর ২০২৬ সালের ঈদুল ফিতরে ভিন্ন রূপে হাজির হচ্ছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে সাধারণত প্রধান ভিলেন হিসেবে দেখা গেলেও এবারের ঈদে এই চেনা রূপটি ভেঙে ফেলছেন তিনি।
মিশা সওদাগর জানান, এবার তাকে শুধুমাত্র একটি সিনেমায় দেখা যাবে। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছাড়া মুক্তির তালিকায় তার নতুন কোনো সিনেমা নেই। তিনি বলেন, ‘একসময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। এখন কাজ কমে গেলে মুক্তির তালিকা ছোট হয়ে যাবে—এটাই তো স্বাভাবিক।’
তবে এ সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে মিশাকে। তিনি উল্লেখ করেন, সিনেমাটির টিজার প্রকাশের পর বিনোদনপ্রেমীদের মধ্যে বেশ সাড়া পড়েছে। টিজারের চরিত্রগুলোর উপস্থিতি ভয়ংকর কিছুর আভাস দিয়েছে এবং এতে দর্শকরা আগের থেকে অনেকটাই আলাদা মিশাকে দেখতে পাবেন।
