বিরোধীদলের শোকপ্রস্তাবে নেতাদের নাম অন্তর্ভুক্তির দাবি

বিরোধীদলের শোকপ্রস্তাবে নেতাদের নাম অন্তর্ভুক্তির দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, এবং ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শোকপ্রস্তাব আনা হয়েছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব প্রকাশিত হয়।

এ সময় বিরোধীদলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোকপ্রস্তাবটি একপেশে মন্তব্য করে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুস সোবহান, এবং অন্যান্য নেতার নাম অন্তর্ভুক্ত করতে বলেন।

তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে শহীদদের স্মরণে শোকপ্রস্তাব প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে আবু সাঈদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং চব্বিশের গণঅন্দোলনে শহীদদের নাম উল্লেখ করা হয়।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শোকপ্রস্তাবে আরও দুই-তিনটি নাম সংযোজনের প্রস্তাব করেন এবং শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ ফেলানী খাতুনের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

আরও পড়ুন