ইরান দাবি করেছে যে, তাদের সামরিক বাহিনী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তর ও দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হামলাগুলো পালমাহিম বিমানঘাঁটি ও দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করে পরিচালিত হয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগের শারীরিক অবস্থার তেমন গুরুতর নয়।
যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৪৫ জনে পৌঁছেছে।
এদিকে, কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ড্রোন হামলা হয়েছে, যার ফলে বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
