এইচএসসি কেন্দ্রে না পৌঁছেই নিখোঁজ ২ পরীক্ষার্থী!

এইচএসসি কেন্দ্রে না পৌঁছেই নিখোঁজ ২ পরীক্ষার্থী!

এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই নিখোঁজ ২ পরীক্ষার্থী, নবাবগঞ্জ থানায় ইসরাত জাহানের বাবার অভিযোগ নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার এক এইচএসসি পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ না করে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীর বাবা নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের মেয়ে মোছা. ইসরাত জাহান উর্মি (১৯), এইচএসসি পরীক্ষার্থী (রোল নং- ১৪৮০১৯) এবং ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী। পড়াশোনার সুবিধার্থে তিনি একটি মহিলা ছাত্রীনিবাসে অবস্থান করতেন। অভিযোগে বলা হয়, একই ছাত্রীনিবাসে থাকা নবাবগঞ্জ উপজেলার দোমাইল গ্রামের মোছা. আখিমনি (১৮)-এর সঙ্গে উর্মির পরিচয় হয়। অভিযোগকারীর দাবি, আখিমনি বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে পরিবারের অজান্তে উর্মিকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। ফলে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেও তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা আখিমনির বাড়িতে গিয়ে খোঁজ নিলেও অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে তার মেয়েকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন