গ্যাসচালিত যানবাহনে ভাড়া বাড়ানোর সুযোগ নেই: মন্ত্রী

গ্যাসচালিত যানবাহনে ভাড়া বাড়ানোর সুযোগ নেই: মন্ত্রী

গ্যাসচালিত যানবাহনে ভাড়া বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএর এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিজেলচালিত পরিবহণের ভাড়া জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা হয়েছে, তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে।

মন্ত্রী আরও জানান, সম্প্রতি সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং এর পেছনে ভর্তুকি বাড়ানো ও পাচারের ঝুঁকি বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দীর্ঘদিন ধরে কম দামে জ্বালানি সরবরাহের কারণে ভর্তুকির চাপ বেড়ে যায়।

শেখ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া-কমার সঙ্গে মিল রেখে দেশে ভাড়াও স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে এবং এ বিষয়ে বিআরটিএ প্রজ্ঞাপন জারি করলেই তা কার্যকর হবে।

রাজধানীর যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধান সড়কে এসব যান চলাচল সীমিত করার প্রস্তুতি চলছে এবং এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন