প্রোডাক্ট ম্যানেজমেন্টে ম্যানেজার/ডিজিএম পদে নিয়োগ দেবে বিকাশ

প্রোডাক্ট ম্যানেজমেন্টে ম্যানেজার/ডিজিএম পদে নিয়োগ দেবে বিকাশ

মোবাইল ভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্চেন্ট প্রোডাক্টস, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগে ম্যানেজার/ডিজিএম পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আজ ২৯ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা আগামী ১০ মে পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদটিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্টে দক্ষতা প্রয়োজন। কমপক্ষে ৭ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কর্মস্থল ঢাকা। চাকরির ধরন ফুলটাইম এবং প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়।

আরও পড়ুন