বগুড়ায় হামে আক্রান্ত ২৭ শিশু ভর্তি হয়েছে

বগুড়ায় হামে আক্রান্ত ২৭ শিশু ভর্তি হয়েছে

বগুড়ায় হামে আক্রান্ত হয়ে চার শিশু এবং একই উপসর্গ নিয়ে আরও ২৩ জন শিশু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে এ তথ্য জানান বগুড়া শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মুনজুর-এ-মুর্শেদ। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে ২৭ জন শিশু ভর্তি ছিল। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচ শিশু ভর্তি হয়েছে। এসব রোগীর মধ্যে ১৩ জন ছুটি নিয়ে গেছে এবং ১৪ জন চিকিৎসাধীন রয়েছে।

গত ২৯ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন শিশু চিকিৎসা সেবা নিয়েছে, এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছে ৪০ জন। বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, শজিমেক হাসপাতাল ছাড়া জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো হামের রোগী নেই। বগুড়া রোড জোন না হওয়ায় এখানে টিকাদান কার্যক্রম শুরু হয়নি এবং নতুন ও পুরাতন মিলে প্রায় তিন লাখ টিকা মজুত আছে।

আরও পড়ুন