ভাতাভোগী তালিকা যাচাইয়ে কমিটি, অনিয়ম চিহ্নিত হবে: প্রতিমন্ত্রী

ভাতাভোগী তালিকা যাচাইয়ে কমিটি, অনিয়ম চিহ্নিত হবে: প্রতিমন্ত্রী

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম শনাক্ত করতে তালিকা যাচাই করা হচ্ছে। বুধবার ডিসি কনফারেন্স শেষে সাংবাদিকদের এ তথ্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

তিনি জানান, সব ধরনের ভাতাভোগীর তালিকা পুনর্বিবেচনার জন্য কমিটি গঠিত হয়েছে। যোগ্য ও প্রকৃত সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছানোর লক্ষ্যে দল-মত নির্বিশেষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সব সুবিধা যাতে প্রকৃত প্রাপকদের কাছে যায়, তা নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ নির্ধারিত সময়ের মধ্যে তালিকা যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেবে। আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দেওয়ার নির্দেশ রয়েছে। প্রতিমন্ত্রী মনে করেন, সবাই মিলে কাজ করলে সমস্যা সমাধান কঠিন হবে না।

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় দেশের ৮২ শতাংশের বেশি জনসংখ্যার জীবনমান ও সামাজিক সুরক্ষায় কাজ করছে উল্লেখ করে শারমীন বলেন, কাজের পরিমাণ বেশি হলেও আওয়াজ কম।

প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মূল হাতিয়ার তারা। অধিকাংশ কমিটির সভাপতি হওয়ায় তাদের কার্যক্রমের ওপর নির্ভর করে পরিকল্পনার সফলতা।

আরও পড়ুন