ভেনেজুয়েলায় অব্যাহতভাবে আঘাত হানছে ছোট ভূমিকম্প

ভেনেজুয়েলায় অব্যাহতভাবে আঘাত হানছে ছোট ভূমিকম্প

ভেনেজুয়েলায় বড় দুটি ভূমিকম্প আঘাত হানার পর ক্রমাগতভাবে ছোট ছোট ভূমিকম্প (আফটারশক) আঘাত হেনে যাচ্ছে, যা উদ্ধার অভিযান ব্যাহত করছে। মূলত একটু পর পর ভূমিকম্প হওয়ায় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর গিয়ে উদ্ধার অভিযান চালাতে ভয় পাচ্ছেন।

স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। যারা আটকে আছেন বা ভূমিকম্পে বাড়িঘর হারিয়েছেন তাদের সহায়তায় কাজ করে যাচ্ছেন উদ্ধারকারীরা। কিন্তু ছোট ভূমিকম্প তাদের কাজকে ব্যাহত করছে।

রেডক্রসের আমেরিকা অঞ্চলের ত্রাণ সমন্বয়ক লয়সি পেস সংবাদমাধ্যম সিএনএনকে আজ বৃহস্পতিবার বলেছেন, “ভেনেজুয়েলায় থাকা আমার দলের সঙ্গে যখনই আমি কথা বলি, তখনই তারা মৃদু ভূমিকম্প অনুভব করেন। অর্থাৎ অব্যাহতভাবে ভূমিকম্প হচ্ছে। বিষয়টি খুবই ভয়ানক। এ কারণে যখন আমার দল সহায়তার জন্য আক্রান্ত এলাকায় যাচ্ছে তাদের খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।”

“আর এত ঘন ঘন ভূমিকম্প হওয়ার অর্থ হলো যেসব মানুষ তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘরে প্রবেশ করছেন তাদেরও অনেক বেশি সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেছেন, “মানুষ বাড়িতে ফিরতে চায়। তারা আবারও নিরাপদ অনুভব করতে চান। কিন্তু তাদের বাড়িঘরে কিছু অনিরাপত্তা রয়েছে। এই ভবনগুলো অনেকটা ভেঙে পড়ার দিকে আছে। ফলে আগামী কয়েক সপ্তাহ আমাদের সতর্ক থাকতে হবে।”

এদিকে আফটারশক এবং আরও বড় ভূমিকম্পের ভয়ে বেশিরভাগ মানুষ এখনো বাইরে অস্থায়ী তাঁবুতে থাকছেন।

আরও পড়ুন