শিশুর মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শিশু হাতেও টাকা পেলে তা বিভিন্ন জিনিস কিনতে চায়, কিন্তু টাকার উৎস ও সঞ্চয়ের প্রয়োজনীয়তা তারা বুঝতে পারে না। সঞ্চয়ের গুরুত্ব শেখানোর জন্য তাদের এই অভ্যাস গড়ে তুলতে হবে।
সঞ্চয় কেবল টাকা জমিয়ে রাখা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ অভ্যাস যা শিশুকে ধৈর্য, পরিকল্পনা এবং দায়িত্ববোধ শেখায়। ছোটবেলা থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে তারা বড় হয়ে খরচ ও ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে আরও সচেতন হবে।
শিশুর মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য কিছু উপায় উল্লেখ করা হলো। প্রথমত, শিশুদের একটি মাটির ব্যাংক বা টিনের বক্স উপহার দিতে হবে। এতে তারা নিজের নামে ব্যাংকটির নামকরণ করতে পারলে তাদের আগ্রহ বাড়বে।
দ্বিতীয়ত, তাদের জন্য একটি লক্ষ্য ঠিক করতে হবে। জমানো টাকা দিয়ে তাদের পছন্দের জিনিস কেনার জন্য হিসাব করে লক্ষ্য নির্ধারণ করলে তাদের জন্য অর্জন সহজ হবে।
তৃতীয়ত, টাকা দেওয়ার সময় কেন দেওয়া হচ্ছে এবং কীভাবে খরচ করতে হবে তা জানাতে হবে। কিছু টাকা জমাতে বললে তারা উৎসাহিত হবে।
চতুর্থত, টাকা তিন ভাগে ভাগ করার গুরুত্ব শেখাতে হবে—দরকারি ব্যয়, ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং দান।
পঞ্চমত, সঞ্চয় নিয়ে শিশুতোষ গল্প শোনালে তারা সঞ্চয়ের গুরুত্ব বুঝতে পারবে।
ষষ্টত, লক্ষ্য পূরণ করলে পুরস্কার দেওয়া হলে তাদের আগ্রহ বাড়বে।
অবশেষে, শিশুর বয়স অনুযায়ী সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। ছোট শিশুদের রঙিন ব্যাংক উপহার দিতে হবে, এবং বড়দের বাজেট সম্পর্কে ধারণা দিতে হবে। সঞ্চয় কেবল অর্থ জমানো নয় বরং দায়িত্ব, ধৈর্য ও ভবিষ্যতের সচেতনতা গড়ে তোলা।
