সংসদ ভবনের প্রবেশপথে বসল ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’

সংসদ ভবনের প্রবেশপথে বসল ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’

জাতীয় সংসদ ভবনের মূল ভবনের প্রবেশপথে ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামফলক বসানো হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ জানান, সংসদ সচিবালয় থেকে আদেশ পেয়ে বুধবার রাতে গেটে নামফলক বসানো হয়েছে।

সংসদ ভবনের সদস্যদের যাতায়াতের জন্য এই প্রবেশপথের ওপর মেরুন রঙের বড় নামফলকে সাদা অক্ষরে লেখা হয়েছে, ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’।

গেটের সামনে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রয়েছে। সেখানে টার্নস্টাইল, স্ক্যানিং পয়েন্ট এবং শুধু সংসদ সদস্যদের প্রবেশের নির্দেশনাসংবলিত সাইনবোর্ড দেখা গেছে। ভেতরে সভা ও অতিথি কার্ড প্রদর্শনসংক্রান্ত আরেকটি নির্দেশনাও টাঙানো রয়েছে।

নির্বাহী প্রকৌশলী জানান, বুধবার রাতেই নামফলক বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন