অ্যাপেক্স ফুটওয়্যারে অফিসার পদে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

অ্যাপেক্স ফুটওয়্যারে অফিসার পদে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস অ্যানালিস্ট বিভাগে অফিসার পদে এক জনকে নিয়োগ দেওয়া হবে। গতকাল ২২ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার, বিভাগ: বিজনেস অ্যানালিস্ট, পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: বিবিএ। অন্যান্য যোগ্যতার মধ্যে কর্পোরেট যোগাযোগ পদ্ধতি এবং তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

চাকরির ধরন ফুলটাইম, কর্মক্ষেত্র অফিসে, প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ঢাকার গুলশান-১। বেতন আলোচনা সাপেক্ষে।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার পরিষেবা এবং এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।

আরও পড়ুন