ধর্ষণ প্রমাণে চার সাক্ষীর প্রয়োজন নেই—জাকির নায়েক

ধর্ষণ প্রমাণে চার সাক্ষীর প্রয়োজন নেই—জাকির নায়েক

ধর্ষণ মানবতাবিরোধী একটি অপরাধ, যা কেবল নারীর শরীরকেই নয়, বরং তার আত্মমর্যাদা ও নিরাপত্তাবোধকেও ক্ষতিগ্রস্ত করে। ইসলামি আইন নিয়ে অনেকেই মনে করেন, ধর্ষণের শিকার নারীর জন্য চারজন সাক্ষী হাজির করা বাধ্যতামূলক। তবে, এই ধারণাটি ভুল বলে উল্লেখ করেছেন ডা. জাকির নায়েক।

তিনি বলেন, ইসলামী শরিয়তে ধর্ষণ ও ব্যভিচার (জিনা) এক নয় এবং এ দুই অপরাধের প্রমাণ ও বিচার পদ্ধতিও ভিন্ন। ব্যভিচারের অভিযোগ প্রমাণ করতে হলে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে হয়। কিন্তু ধর্ষণের জন্য এর প্রয়োজন নেই।

ডা. নায়েক উল্লেখ করেন, ধর্ষণের অভিযোগ প্রমাণে দুইজন সাক্ষী, ভুক্তভোগীর বক্তব্য, চিকিৎসা প্রতিবেদন এবং পারিপার্শ্বিক প্রমাণ গ্রহণযোগ্য হতে পারে। তিনি বলেন, ইসলামী আইন অনুযায়ী, ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ, যা সমাজে আতঙ্ক সৃষ্টি করে।

ইসলামি আইনবিদদের মতে, ধর্ষণের শিকার নারীর অধিকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। ইমাম মালেক ও ইমাম শাফেঈ মতে, ধর্ষকের শাস্তির পাশাপাশি ভুক্তভোগীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন রয়েছে।

ডা. নায়েক রাসুলুল্লাহ (সা.)-এর যুগে একটি ধর্ষণের ঘটনার উল্লেখ করেন, যেখানে চারজন সাক্ষীর প্রয়োজন পড়েনি এবং পরিস্থিতিগত তথ্যের ভিত্তিতে বিচার কার্যকর করা হয়।

তিনি বলেন, ইসলামের বিচার ব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নির্যাতিতের অধিকার রক্ষা করা প্রধান লক্ষ্য। তাই আবেগ বা প্রচলিত ভুল ধারণার পরিবর্তে ইসলামের প্রকৃত বিধান অনুযায়ী বিষয়গুলো বিচার করা উচিত।

আরও পড়ুন