তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল

ইসরায়েল তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ইসরায়েল সম্ভবত ইরানের পর তুরস্ককে শত্রু হিসেবে চিহ্নিত করতে চাইছে, কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকতে পারবে না।

সোমবার (১৩ এপ্রিল) আনাদোলু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘আন্তরিক’ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গত শনিবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি হয়নি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার সুযোগ এখনও রয়েছে বলে মনে করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করে তবে দুটি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেজেশকিয়ান বলেছেন, “যদি মার্কিন সরকার তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ তৈরি হবে।”

আরও পড়ুন