যুদ্ধের উত্তাপে আকাশ প্রতিরক্ষা জোরদার, শতাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস বাহরাইনের

যুদ্ধের উত্তাপে আকাশ প্রতিরক্ষা জোরদার, শতাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস বাহরাইনের

ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর বাহরাইনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২টি ড্রোন ধ্বংস করেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বাহরাইন ডিফেন্স ফোর্স (বিডিএফ) রাজ্যটিকে লক্ষ্য করে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু হয়েছে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এ হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে এবং হাজারেরও বেশি ইরানি নিহত হয়েছে।

আরও পড়ুন