থমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?

থমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন আনা হয়েছে। আজ সোমবার মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিন দেখা গেছে। বাংলাদেশে আগে যেসব বোলিং মেশিন ব্যবহার হতো, সেগুলো দ্রুতগতির বল বা বাউন্সার অনুশীলনের জন্য ছিল।

স্পিন বোলিং মেশিনের ব্যবহার সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে দেখা যায়। এসব দেশে স্পিনার কম থাকায় তারা এই মেশিনের মাধ্যমে স্পিন বোলিং অনুশীলন করে।

ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে জানান, ১০ হাজার পাউন্ড বা প্রায় ১৬ লাখ টাকা দিয়ে এই মেশিন কেনা হয়েছে। তিনি বলেন, ‘এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’

এর বিশেষ সুবিধা সম্পর্কে নাফীস বলেন, ‘এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’

আরও পড়ুন