দুই দফা মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

দুই দফা মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

জাপানের পশ্চিম উপকূল ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পূর্ব সাগরে দুই দফা মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার দিনের শুরুতে তারা স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মিসাইল ছোড়ার বিষয়টি শনাক্ত করেছেন। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরও নতুন মিসাইল উৎক্ষেপণ নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, মিসাইলের বিষয়ে সর্বোচ্চ তথ্য সংগ্রহ করে সাধারণ মানুষকে জানাতে।

জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, পূর্ব সাগরে থাকা বিমান, নৌযান ও অন্যান্য সম্পদ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, প্রথম দফার মিসাইলগুলো উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ছোড়া হয়েছে, যা ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে এসে পড়ে।

এরআগে গতকাল রাজধানী পিয়ংইয়ং থেকে অজ্ঞাত বস্তু ছুড়েছিল উত্তর কোরিয়া, যা উৎক্ষেপণের পরপরেই মাটিতে পড়ে যায়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার কর্মকাণ্ড কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং উস্কানিমূলক কিছু হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ ব্যবস্থা নিতে প্রস্তুত।

চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইয়ো-জং সতর্ক করে বলেছিলেন, তার দেশ থেকে উত্তর কোরিয়ার ভেতর অনেক বেসামরিক ড্রোন উড়ানো হচ্ছে, যা উত্তেজনা তৈরি করতে পারে। তার এ সতর্কতার পরই দুই দফা মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।

আরও পড়ুন