ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুই দেশের সম্মতির পর দুটি জাহাজ প্রণালিটি অতিক্রম করে, যা মেরিন ট্রাফিক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।

গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি পার হয়। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হয়ে সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ অতিক্রম করে।

ইরান যুদ্ধবিরতি মেনে নিয়ে এই সামুদ্রিক রুটে জাহাজ চলাচল স্বাভাবিক করেছে, তবে এখন থেকে জাহাজগুলোকে টোল দিতে হবে। তেহরান জানিয়েছিল, ওমানও টোল আদায় করবে, কিন্তু পরবর্তীতে ওমান জানায় তারা টোল নেবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালানোর পর হরমুজ বন্ধ হয়ে যায়। যুদ্ধের আগে এটি আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হতো এবং কোনো টোল নেওয়া হতো না।

আরও পড়ুন