তৌসিফ ও স্পর্শিয়া আবারও একসঙ্গে নাটকে

তৌসিফ ও স্পর্শিয়া আবারও একসঙ্গে নাটকে

দীর্ঘ এক দশকের অপেক্ষার পর ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পর্শিয়া তাদের দীর্ঘ বিরতি ভেঙে ফেরার অনুভূতি এবং তৌসিফের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন।

স্পর্শিয়া জানান, ‘তৌসিফের সাথে প্রায় ১০ বছর পর আমরা একসঙ্গে সিঙ্গেল নাটক করছি। ও আমার পুরনো বন্ধু, ওর সাথে আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘এখনো ও খুব ভালো কাজ করছে। আমি যখন দেখি ও মেরিল-প্রথম আলো পুরস্কার পাচ্ছে, আমার খুবই ভালো লাগে।’

মাঝের বিরতি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘মাঝখানে আনফরচুনেটলি কাজ করা হয়নি কারণ আমি আসলে অনেকদিন নাটকে ছিলাম না। নাটক না করার সাথে সিনেমা করার কোনো সম্পর্ক নেই।’ ২০২৪ সালে নাটকে ফিরার পর ২০২৬ সালে তৌসিফের সাথে এই কাজটিকে তিনি ‘স্পেশাল ওয়ার্ক’ হিসেবে অভিহিত করেছেন।

স্পর্শিয়া মনে করেন, সময় গড়ালেও তাদের মধ্যকার বোঝাপড়া একটুও বদলায়নি। তিনি বলেন, ‘আমরা আগেও যথেষ্ট প্রফেশনাল ছিলাম, এখন আরও প্রফেশনাল হয়েছি।’

আরও পড়ুন