অর্চিতা স্পর্শিয়া: কম কাজের পেছনের কারণ জানালেন

অর্চিতা স্পর্শিয়া: কম কাজের পেছনের কারণ জানালেন

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরণ এবং জীবনযাপন নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই কাজের সংখ্যা নিয়ে তাড়াহুড়ো নেই তার।

অর্চিতা বলেন, ‘আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস। এবং আমার জীবনে যেহেতু খুব একটা ডিমান্ড নেই আমি খুবই সাধারণ মানুষ।’

তিনি আরও বলেন, ‘আমাকে বাইরে থেকে দেখলে অনেকে মনে করে যে আমি খুব মুডি বা খুব হাই-ফাই লাইফস্টাইল আমার, ওরকম কিছু না।’

অভিনেত্রী শেষ কথায় জানান, ‘আমি খুবই সাধারণ মানুষ, আমার জীবনযাপন খুবই সাধারণ। আমার খুব চাওয়া-পাওয়া নাই জীবনে, তো যে কারণে আমার কম কাজ করলেও চলে।’

আরও পড়ুন