আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘মাইকেল’ সিনেমা

আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জাফর জ্যাকসন, যিনি মাইকেল জ্যাকসনের পরিবার থেকেই একজন সদস্য। মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে তার লুক বেছে নেওয়া হয়েছে এবং মেকআপ-গেটআপে তিনি হুবহু মাইকেলের মতো দেখিয়েছেন বলে সমালোচকরা মত প্রকাশ করেছেন।

ইতোমধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশিত হয়েছে, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। মাইকেলের ভক্তরা অধীর আগ্রহে সিনেমাটি দেখার অপেক্ষা করছেন।

মাইকেলের অকাল প্রয়াণের পর ১৬ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও তার জীবন নিয়ে মানুষের কৌতূহল কমেনি। তিনি ব্যক্তিগত আদর্শ এবং আলোচিত-সমালোচিত চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

বিংশ শতাব্দীর সংগীত জগতের এই কিংবদন্তির জীবনপ্রদীপ নিভেছিল মাত্র ৫০ বছর বয়সে। মাইকেলের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো, যেখানে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প তুলে ধরা হবে।

আরও পড়ুন