জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন। ভিডিওতে নব্বইয়ের দশকের একটি জনপ্রিয় হিন্দি রোমান্টিক গানের মেলোডিয়াস ভার্সনের সঙ্গে তাকে পারফর্ম করতে দেখা যায়।
ভিডিওতে পড়শী বাংলাদেশি ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়েছেন। সোনালী পাড়ের জমকালো কালো শাড়ি, কনুই পর্যন্ত টানা ঘটি হাতা ব্লাউজ, এবং গলায় ও কানে ভারী গহনা পরেছেন তিনি। লাল আভা ও রাজকীয় ব্যাকড্রপের মধ্যে তার অভিব্যক্তি দর্শকদের নজর কেড়েছে। কখনো হাতে ফুলের মালা জড়িয়ে, কখনো গ্রামোফোনের পাশে বসে, আবার কখনো মাথার ওড়না টেনে তিনি মায়াবী আবহ সৃষ্টি করেছেন।
ভিডিও প্রকাশের পর লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘রূপে গুনে গায়কা অসাধারণ সুন্দরী।’ আরেকজন লিখেছেন, ‘যে কখনও সাজেনা, তাকে হঠাৎ সাজলে সত্যি অসাধারণ লাগে।’
