বলিউড অভিনেতা সালমান খানের জন্মদিনে ‘কিক ২’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে গুঞ্জন উঠেছে। সালমানের জন্মদিন আগামী ২৭ ডিসেম্বর, এবং এই দিনে সিনেমাটির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।
সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা আগে জানিয়েছিলেন, ‘কিক ২’ সিনেমার শুটিং ২০২৫ সালে শুরু হবে। তিনি বলেছিলেন, এটি তার বহু প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি এবং যথেষ্ট সময় নিয়ে কাজ শুরু করবেন।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে ‘কিক ২’ সিনেমায় জ্যাকুলিনের জায়গায় কৃতি শ্যাননকে দেখা যেতে পারে বলে চর্চা উঠেছে।
এই সিনেমায় সালমান ও কৃতি শ্যাননের জুটি প্রথমবারের মতো দেখা যেতে পারে, যদি সব কিছু পরিকল্পনামাফিক এগোয়। তবে সিনেমার টিমের তরফ থেকে এখনও এই খবরে সিলমোহর দেওয়া হয়নি।
