নিজেকে বদলে ফেলার দর্শন শেয়ার করলেন শাকিব খান

নিজেকে বদলে ফেলার দর্শন শেয়ার করলেন শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান নিজেকে বদলে ফেলার দর্শন শেয়ার করেছেন। সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেই ছবির কমেন্ট বক্সে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি তার মতামত তুলে ধরেন।

শাকিব খান উত্তরে লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।’ তিনি আরও লেখেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’

ভক্তরা তার এই মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে। সিনেমাপ্রেমীরা আবারও তাকে নতুন কোনো অবতারে দেখার অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন