সিনেমা থেকে বিদায়, রাজনীতিতে আগমন

সিনেমা থেকে বিদায়, রাজনীতিতে আগমন

দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয় চলচ্চিত্র জগত থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন। মালয়েশিয়ায় ‘জানা নায়গান’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ৫১ বছর বয়সে তার এই সিদ্ধান্তে অনুরাগীদের মন ভেঙেছে বলে খবরে জানানো হয়েছে।

থালাপতি বিজয় ১০ বছর বয়সে তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’তে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৮ বছর বয়সে ‘নালাইয়া থেরপু’ (১৯৯২) ছবিতে প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। টানা ৩৩ বছর ধরে অভিনয় জীবনে তিনি সমালোচনার শিকার হয়েছেন বলে নিজেই জানিয়েছেন।

অভিনয় জীবন প্রসঙ্গে বিজয় বলেন, ‘নেতিবাচক-ইতিবাচক সব ধরনের সমালোচনার তীর বিঁধেছে আমার গায়ে। পাশাপাশি ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাও পেয়েছি। ওদের মুখের দিকে চেয়েই আমি এতগুলো বছর কাটিয়ে দিলাম।’

অভিনয়ের পাশাপাশি তিনি এখন রাজনীতিতে নিজেকে মেলে ধরতে চলেছেন। বিজয় বলেন, ‘অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসেবে বাকি জীবন কাটাতে চাইছি। আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে।’

আরও পড়ুন