ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প ঘটে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে সাতক্ষীরার আশাশুনি এলাকায়। এটি ছিলো মাঝারি ধরণের ভূমিকম্প, যার রিখটার স্কেলে মাত্রা ছিলো ৫.৪।
গেল বুধবারও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও তার আশেপাশের এলাকায় ১০টির বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।
