সাকিবকে খেলতে না দেওয়া হলে শাস্তি মেনে নিতে রাজি আসিফ মাহমুদ

সাকিবকে খেলতে না দেওয়া হলে শাস্তি মেনে নিতে রাজি আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সাকিবকে খেলতে না দেয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ কথা বলেন আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, “দুদকে অভিযোগ করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং যে কেউ অভিযোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে কেন মব সৃষ্টি করা হলো? কেন গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি?”

আসিফ মাহমুদ বলেন, “সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই। তাকে খেলতে না দেওয়াটা যদি অপরাধ হয়, তবে যেকোনো শাস্তি পেতেও আমি প্রস্তুত।” তিনি অতীতে দেশের মানুষের সমর্থন এবং ভবিষ্যতে সেই সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এনসিপির সাফল্য এবং নির্বাচিত এমপিদের প্রসঙ্গে আসিফ বলেন, “আমাদের যে ছয়জন এমপি হয়েছে, আমি মনে করি তারা বাংলাদেশের রাজনীতিতে এবং সংসদে প্রাণচাঞ্চল্য নিয়ে আসবে। এই ছয়জনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কথা সংসদে পৌঁছাবে।” ইফতার মাহফিলে তিনি নাগরিক সমস্যা সমাধানের মাধ্যমে নতুন রাজনীতির বিনির্মাণ করতে চায় জাতীয় নাগরিক পার্টি বলেও উল্লেখ করেন।

এছাড়া, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য রেখে নিয়মিত গণসংযোগ চালু করেছে দলটি।

আরও পড়ুন