মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তার্কিশ এয়ার অন্তত ১০টি গন্তব্যে ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে। বাতিল হওয়া গন্তব্যগুলোর মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং জর্দান রয়েছে।
এছাড়াও, কাতার এয়ারওয়েজ ফ্লাইট চলাচল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, সিরিয়ার সিভিল এভিয়েশন এক ঘোষণায় জানিয়েছে, দক্ষিণাংশের এয়ার করিডোর ১২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতার, কুয়েত এবং সৌদি আরবও তাদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে।
