ইরানে হামলার পর ট্রাম্পকে নিয়ে মেদভেদেভের মন্তব্য

ইরানে হামলার পর ট্রাম্পকে নিয়ে মেদভেদেভের মন্তব্য

ইরানে হঠাৎ করে যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা হয়, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা হয়েছে।

যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি মাসে তিনবার বৈঠক করেছে ইরান। আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই হামলা চালানো হয়।

ইরানে হামলার জন্য রাশিয়া কঠোর নিন্দা জানিয়েছে। রাশিয়ার শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আলোচনা চলাকালীন হামলা চালানো যুক্তরাষ্ট্রের প্রতারণা। তিনি বলেন, “শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিল প্রতারণার অভিযান।”

আরও পড়ুন