ইরানের বিপ্লবী গার্ডের ঘোষণা, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু

ইরানের বিপ্লবী গার্ডের ঘোষণা, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি, সম্পদ ও স্বার্থ ইরানি সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। এ সম্পর্কে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাবে হামলা শুরু করেছে ইরান। তারা উল্লেখ করেছে যে, ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ও মার্কিন ঘাঁটিতে আঘাত করেছে এবং তাদের শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত, এই প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

হামলার শিকার হওয়ার পর, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব-আমিরাত এবং বাহরাইন।

আরও পড়ুন