মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিত, বেবিচকের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিত, বেবিচকের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সব ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সময় যাত্রীদের উদ্দেশ্যে জরুরি বার্তা প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ওই বার্তায় জানানো হয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির ফলে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে শনিবার বিকেল থেকে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত রয়েছে। এই পরিস্থিতি গত শুক্রবার রাতে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর তেহরান পাল্টা হামলা চালায়, যা অঞ্চলজুড়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। ঢাকাও আপাতত ওই অঞ্চলের সব ফ্লাইট বন্ধ রেখেছে।

ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।

আরও পড়ুন