আলভীর নতুন পোস্টে ইকরার মৃত্যু নিয়ে বিতর্ক সৃষ্টি

আলভীর নতুন পোস্টে ইকরার মৃত্যু নিয়ে বিতর্ক সৃষ্টি

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী বিতর্কের মুখে পড়েছেন। তিনি সদ্যপ্রয়াত স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন। তবে, এটি সহানুভূতির বদলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

বুধবার (৪ মার্চ) আলভী তার পোস্টে লেখেন, ‘ইকলি, তোকে একটি প্রশ্ন করি? যদি আমি তোর জায়গায় চলে যেতাম, তখনো কি পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত?’ তিনি আরো প্রশ্ন করেন, ‘যদি রিযিকের জন্য সত্যিই মানুষের মায়া কাজ করত, তবে কেন তারা ইকরাকে নোংরাভাবে এক্সপোজ করেছে?’

ইকরাকে ‘ইকলি’ নামে ডাকতেন আলভী। পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এই বক্তব্যকে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা’ হিসেবে আখ্যা দেন। সমালোচনার পর আলভী তার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে দেন। তবে বিতর্ক থামেনি এবং স্ক্রিনশট আকারে পোস্টটি বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।

ইকরার পরিবার জানিয়েছে, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের কারণে ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন। ২৮ ফেব্রুয়ারি ইকরা মৃত্যুবরণ করার পর আলভী ও তিথির সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।

আরও পড়ুন