অপুর বিশ্বাস: চলচ্চিত্র শিল্প এখন ডাস্টবিনে পরিণত হয়েছে

অপুর বিশ্বাস: চলচ্চিত্র শিল্প এখন ডাস্টবিনে পরিণত হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, দেশের চলচ্চিত্র অঙ্গন এখন আগের মতো গৌরবময় নেই। সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা ও বিভাজনের কারণে এই শিল্পের পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।

এক অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আমি যখন ২০০৭-২০০৮ সালে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আপনি একটি ফুল ফেজের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। সেই সময় থেকেই দর্শকের ভালোবাসা তৈরি হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। পক্ষ-বিপক্ষ তো সব জায়গাতেই থাকে—বলিউড, হলিউড, টলিউডেও আছে। কিন্তু সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। আমাদের এখানে সেই পরিবেশটা নেই।’

দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাস নতুন দুই সিনেমা নিয়ে ফিরছেন। গত ডিসেম্বর মাসে তিনি ওই দুই সিনেমায় চুক্তিবদ্ধ হন। সিনেমাগুলো হলো আদর আজাদের সঙ্গে ‘সিক্রেট’ এবং সজলের সঙ্গে ‘দুর্বার’।”

আরও পড়ুন