ঐশ্বরিয়ার পর মৃণালের প্রেমে ধানুশ, মুখ খুললেন অভিনেত্রী

ঐশ্বরিয়ার পর মৃণালের প্রেমে ধানুশ, মুখ খুললেন অভিনেত্রী

২০২৪ সালের নভেম্বর মাসে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ ও রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ ঘটে। এর পর থেকেই মৃণাল ঠাকুরের সঙ্গে ধানুশের প্রেমের গুঞ্জন শুরু হয়। দুই তারকাকে একসঙ্গে বিভিন্ন স্থানে দেখা গেছে এবং সামাজিক মাধ্যমে তাদের বিয়ের খবরও ছড়িয়েছে। এ বিষয়ে ভুয়া বিয়ের ভিডিওও তৈরি করে ছড়িয়ে পড়েছে।

মৃণাল ঠাকুরের সঙ্গে গোপনে প্রেম এবং বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন উঠে। যদিও ধানুশের ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে মৃণাল সম্প্রতি তার প্রেমজীবন নিয়ে কথা বলেছেন।

এক সাক্ষাৎকারে মৃণাল জানান, তার কাজই তার পরিচয় প্রকাশ করবে এবং তিনি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে আগ্রহী নন। তিনি চান না তার প্রেমের বিষয়টি নিয়ে আলোচনা হোক।

মৃণাল ঠাকুরের নতুন সিনেমা ‘ডাকাইত’ খুব শিগগির মুক্তি পাবে। সিনেমার প্রচারকালে তিনি বলেন, তার শরীরের অবস্থা ভালো নেই এবং প্রেমের জন্য সময় নেই। প্রচার শেষ হলে তাকে পায়ের অস্ত্রোপচার করতে হবে, কারণ লিগামেন্টে সমস্যা হয়েছে।

আরও পড়ুন