মা দিবসে পরীমনির আবেগময় পোস্ট

মা দিবসে পরীমনির আবেগময় পোস্ট

বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ছবিতে বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে পরীমনির। জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করে চলেছেন। নানা কাজের চাপের মাঝেও তার কাছে এখন সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান—ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য ও কন্যা সাফিয়া সুলতানা প্রিয়ম।

সামাজিক মাধ্যমে সক্রিয় পরীমনি প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রশংসার জোয়ার দেখা গেছে। অনেকেই তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে ভালোবাসা জানিয়েছেন।

আরও পড়ুন