শরীরে ভিটামিনের অভাব? বুঝবেন যেভাবে

শরীরে ভিটামিনের অভাব? বুঝবেন যেভাবে

বর্তমান দ্রুতগতির জীবনে যেখানে মানুষ প্রক্রিয়াজাত খাবার বেশি খায় এবং মানসিক চাপের মধ্যে থাকে, ভিটামিনের অভাব একটি সাধারণ সমস্যা হয়ে উঠছে। এই সমস্যাগুলো প্রায়ই অলক্ষ্যে থাকে এবং এর লক্ষণগুলো সাধারণত মৃদু ও অস্পষ্ট হয়, যা রোগ নির্ণয়কে কঠিন করে তোলে।

শরীরে ভিটামিনের অভাবের পাঁচটি লক্ষণ হলো:

১. সবসময় ক্লান্ত বোধ করা: পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্তি অনুভব করলে এটি ভিটামিন বি১২ বা ভিটামিন ডির অভাবের ইঙ্গিত হতে পারে।

২. চুল পড়া: অস্বাভাবিকভাবে চুল পড়া আয়রন, বায়োটিন বা ভিটামিন ডির অভাব নির্দেশ করতে পারে।

৩. মুখে বা ঠোঁটে ঘা: মুখের কোণায় ঘা হওয়া বি-কমপ্লেক্স ভিটামিনের অভাবের লক্ষণ হতে পারে।

৪. হাতে ও পায়ে ঝিনঝিন করা: এটি ভিটামিন বি১২ এর অভাবের কারণে স্নায়ু ক্ষতির ইঙ্গিত দিতে পারে।

৫. ফ্যাকাশে ত্বক ও দুর্বল নখ: অস্বাভাবিক ফ্যাকাশে ত্বক বা দুর্বল নখ আয়রন, ফোলেট বা ভিটামিন সি এর অভাব নির্দেশ করে।

আরও পড়ুন