ওভেন ছাড়াই সহজে তৈরি করুন ম্যাঙ্গো চিজ কেক

ওভেন ছাড়াই সহজে তৈরি করুন ম্যাঙ্গো চিজ কেক

চারদিকে আমের উৎসব শুরু হয়েছে, বাজারে আমের সয়লাব। সকালের বা বিকালের নাশতার জন্য আমের উপস্থিতি অপরিহার্য। এই আম দিয়ে সহজেই বানানো যাবে চিজ কেক।

ম্যাঙ্গো চিজ কেক বানাতে ওভেনের প্রয়োজন নেই। কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে দ্রুত এই ডেজার্ট তৈরি করা সম্ভব। এর জন্য প্রয়োজন ২০-২৫টি ডাইজেস্টিভ বিস্কুট, ৩/৪ কাপ মাখন, দেড় কাপ ক্রিম চিজ, ১ কাপ আমের ক্বাথ, দেড় কাপ হুইপ্ড ক্রিম, ৩/৪ কাপ গুঁড়ো চিনি, ১টি আম এবং ১ টেবিল চামচ আগর আগর পাউডার।

প্রথমে বিস্কুটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিন। এরপর গলানো মাখন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। একটি বড় কাচের পাত্রে এই মিশ্রণ দিয়ে সমানভাবে চেপে দিন এবং আধ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। অপরদিকে, ক্রিম চিজ, আমের ক্বাথ, চিনি, হুইপ্ড ক্রিম এবং আধ কাপ চিনি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।

ফ্রিজ থেকে পাত্রটি বের করে বিস্কুটের ওপর আমের মিশ্রণ ঢেলে সমান করে নিন এবং আবার আধ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। পরে আমের টুকরো, চিনি ও পানির মিশ্রণ তৈরি করে তাতে আগর আগর পাউডার মিশিয়ে নিন। পাত্রে আমের জেলিটি ঢেলে আবার এক ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। এইভাবে তৈরি হবে সুস্বাদু ম্যাঙ্গো চিজ কেক।

আরও পড়ুন