শবে কদর, যাকে লাইলাতুল কদরও বলা হয়, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত। এ রাতে করা যেকোনো আমল হাজার মাসের আমলের চেয়ে উত্তম হিসেবে বিবেচিত হয়। মহান আল্লাহ এই রাতটিকে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং এ সম্পর্কে কদর নামে একটি সূরা নাজিল করেছেন।
শবে কদরের রাতে পালনীয় কিছু বিশেষ আমল নিম্নরূপ:
১. নফল নামাজ পড়া।
২. মসজিদে ঢুকেই ২ রাকাত দুখুলিল মাসজিদ নামাজ পড়া।
৩. মাগরিবের পর ৬ রাকাত আউওয়াবিনের নামাজ পড়া।
৪. রাতে তারাবিহ নামাজ পড়া।
৫. শেষ রাতে সেহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া।
৬. সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া।
৭. সম্ভব হলে তাওবার নামাজ পড়া।
৮. সম্ভব হলে সালাতুল হাজাত পড়া।
৯. সম্ভব হলে সালাতুশ শোকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া।
১০. কুরআনের বিভিন্ন সুরা তিলাওয়াত করা— যেমন সুরা কদর, সুরা দুখান, সুরা মুয্যাম্মিল, সুরা মুদ্দাসির, সুরা ইয়াসিন, সুরা ত্বহা, সুরা আর-রাহমান, সুরা ওয়াকিয়া, সুরা মুলক, সুরা কুরাইশ এবং ৪ কুল।
১১. দরূদ শরিফ পড়া।
১২. তাওবাহ-ইসতেগফার পড়া, বিশেষ করে সাইয়্যেদুল ইসতেগফার।
১৩. জিকির ও আজকার করা।
১৪. কুরআন ও সুন্নাহ অনুসারে দোয়া পড়া।
১৫. পরিবার, বাবা-মা ও মৃতদের জন্য দোয়া করা।
১৬. পাঁচ ওয়াক্ত নামাজের কাজা আদায় করা, অর্থাৎ বিগত জীবনের কাজা নামাজগুলো পূরণের উদ্দেশ্যে ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ পড়া। মহান আল্লাহ যেন এসব কাজা নামাজ কবুল করেন।
