জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। গত ২৫ এপ্রিল দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮৮০ কলেজে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।

ফলাফল দেখা যাবে দুভাবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে: ফল জানতে NU ATHN লিখে তারপর রোল নম্বর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে। ওয়েবসাইটের মাধ্যমে: ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.nu.edu.bd/ এ গিয়ে সাইন ইন পৃষ্ঠায় নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশন নির্বাচন করে ফলাফল দেখা যাবে এবং প্রয়োজন হলে ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যাবে।

এবারের পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে, সময় ছিল এক ঘণ্টা। পাস নম্বর ৩৫। ভুল উত্তরে কোনো নম্বর কাটা যায়নি। চূড়ান্ত মেধাতালিকা ২০০ নম্বরের ভিত্তিতে তৈরি করা হয়েছে—এমসিকিউতে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসির জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসির জিপিএর ৬০ শতাংশ যোগ করে।

ফলাফল পাওয়ার পর যারা মেধাতালিকায় স্থান পাবেন, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন থেকে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ফি ও নথিপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক মনোনয়ন বাতিল বলে গণ্য হতে পারে।

আরও পড়ুন