কুড়মুড়ে ঢেঁড়স তৈরির রেসিপি জেনে নিন

কুড়মুড়ে ঢেঁড়স তৈরির রেসিপি জেনে নিন

ঢেঁড়স দিয়েও তৈরি করা যায় কুড়মুড়ে স্বাদের খাবার। তৈরি করতে যা লাগবে: ঢেঁড়স ২৫০ গ্রাম, বেসন ২ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১/২ চা চামচ, মরিচের গুঁড়া ১/২ চা চামচ, হলুদের গুঁড়া সামান্য, লেবুর রস ১ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো।

প্রথমে ঢেঁড়স ধুয়ে পানি ঝরিয়ে লম্বালম্বি বা পছন্দমতো টুকরা করে কেটে নিন। এরপর লেবুর রস ও সব শুকনো মসলা, বেসন ও চালের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিন। পানি না মেশানোর চেষ্টা করুন; খুব শুষ্ক মনে হলে এক চা চামচ পানি মেশাতে পারেন। এবার গরম তেলে মিডিয়াম লো আঁচে ঢেঁড়সগুলো ভেজে তুলুন। সোনালি হয়ে গেলে তেল ছেঁকে নিয়ে উপরে চাট মসলা ছড়িয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন