বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি: প্রধানমন্ত্রী

বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি: প্রধানমন্ত্রী

বিরোধী দলের বাজেটের বিরোধিতার কারণে তাদের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। মদ ও সিগারেটের দাম বাড়ানোর বিষয়েও বিরোধী দলের অসন্তোষ রয়েছে। তাদের উদ্দেশ্য দেশের মধ্যে অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি করা।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় বলে একটি ধারণা রয়েছে। তবে এবারের বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়নি।

তিনি জানান, বর্তমান সরকার সাম্প্রতিক বাজেটে ৬০টি পণ্যের ওপর থেকে আগের ট্যাক্স প্রত্যাহার করেছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ না পড়ে। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জীবনযাত্রা উন্নত করা। মদ ও সিগারেটে ট্যাক্স বাড়ানো হয়েছে, যা মানুষের জন্য ক্ষতিকারক।

প্রধানমন্ত্রী বিএনপির ক্ষমতার উৎস জনগণ উল্লেখ করে বলেন, জনগণের শক্তি সরকারের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে, আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাব। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

নারীদের স্বাবলম্বী করতে সরকার স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করেছে এবং ভালো ফলাফলের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন