মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে জেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এটি জমা দেন।

এ সময় মুফতি আমির হামজা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখন পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। এভাবেই যেন থাকে, তবে আরও ভালো চাই। ১৭ বছর পর যেহেতু ভোট দিতে পারছি, তাই নির্বাচনের অবস্থা এখন পর্যন্ত ঠিক আছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

তবে নির্বাচনে শঙ্কার বিষয়ে তিনি বলেন, আমরা কিছুদিন আগে একটি মিটিংয়ে বলেছিলাম, সদর থানা পুড়ে গিয়েছিল এবং থানার অস্ত্রগুলো লুট হয়ে গেছে। নির্বাচনের আগে এগুলো যদি উদ্ধার করা না যায়, এবং বিশেষ করে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে অনেক কিছু ঢুকছে এ বিষয়ে আমাদের কাছে তথ্য আসছে।

আমরা বারবার বলেছি, যেভাবেই হোক এগুলো আগে উদ্ধার করতে হবে। নাহলে এগুলোর প্রভাব নির্বাচনে পড়বে। আশা করছি সামনে এগুলো কালেকশন করা হবে। তা না হলে নির্বাচনে ভালো কিছু হবে না।

আরও পড়ুন